× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১১:০৭ এএম

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত, আহত বন্ধু

শেরপুর, বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১১:০৭ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুর উপজেলার রণবীরবালা বসির পাগলা মাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আম্মার (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বাধীন (১৮) নামে তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি শেরপুর থেকে ধুনটের দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রাক সড়কে ওঠার চেষ্টা করলে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, আম্মারের মাথায় মারাত্মক আঘাত লাগে। ঘটনাস্থলেই তিনি মারা গেছেন বলে তাদের ধারণা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পড়ে নিহত স্বজনদের থেকে জানা যায়, আম্মার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ।

নিহত আম্মার শেরপুর পৌর এলাকার হাসপাতাল রোডের বাসিন্দা। তার বাবা শাহিনুর ইসলাম সুইডেনপ্রবাসী। তাদের গ্রামের বাড়ি উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায়। আহত স্বাধীনের পূর্ণাঙ্গ পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত এবং আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!