× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

​দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১১:২১ এএম

​জমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন সম্রাটের মৃত্যু

​দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১১:২১ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের নৃশংস হামলায় গুরুতর আহত সম্রাট হোসেন পাপ্পু (৪২) মারা গেছেন। ঘটনার দীর্ঘ ১০ দিন পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সম্রাট মারা যান। 

​পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত। ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সম্রাট হোসেন পাপ্পু ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সম্রাট, তার বাবা ও মাসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হন।

​আহতদের মধ্যে সম্রাটের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৮ দিন চিকিৎসার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

​এই সংঘর্ষের ঘটনায় নিহতের মা বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে মূল আসামি আব্দুল করিম ও তার স্ত্রী মিথিলা আক্তারকে জয়পুরহাট জেলার আক্কেলপুর এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরেই উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। মামলার প্রধান দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিকে আইনের আওতায় আনতে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!