× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চকরিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০২:২৫ এএম

মিনি ট্রাকে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ আটক চালক

চকরিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০২:২৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একটি মিনি ট্রাক থেকে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. এহসান (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল)-এর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটক এহসান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতঘর নয়াপাড়া (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মো. রফিক আহম্মদের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনি ট্রাকে তল্লাশি করে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ এবং একজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!