× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০১:২৫ এএম

আ.লীগরে কোলে লইয়া নাচমু, বিএনপিরে মামলা দিমু: বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০১:২৫ এএম

জাহাঙ্গীর আলম। ছবি : রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীর আলম। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়গঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের একটি বক্তব্যের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়েছে। নিজের দলের কর্মীদের মামলার হুমকি দিয়ে এবং আওয়ামী লীগের প্রশংসা করে তুমুল বিতর্কের মুখে পড়েছেন এই বিএনপি নেতা।

​ভাইরাল হওয়া ওই ভিডিওতে জাহাঙ্গীর আলমকে মোবাইল ফোনে জনৈক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়।

কথোপকথনের এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, বিএনপি ওলারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ অলাগো কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না। ভিডিওতে তাকে বেশ উত্তেজিত অবস্থায় দেখা গেছে এবং তার আশপাশে কয়েকজন অনুসারীকেও অবস্থান করতে দেখা যায়।

​বিষয়টি সামনে আসতেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।

​এ বিষয়ে বক্তব্য জানতে শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার ভাষ্য নেওয়া সম্ভব হয়নি।

​ঘটনার বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী। আমি এখনো ভিডিওটি দেখিনি। তবে ভিডিওর সত্যতা যাচাই সাপেক্ষে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

​নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দলের কোনো পর্যায়ের নেতার কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আমি ভিডিওটি দেখিনি, তাই সত্যতা যাচাই না করে এখনই মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি যদি সত্যিই এমন কথা বলে থাকেন, তবে বিষয়টি অত্যন্ত গুরুতর। সত্যতা নিশ্চিত হলে দলের হাইকমান্ডের নির্দেশে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!