× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ১০:২৯ পিএম

নরসিংদীতে পুকুরে গোসল করতে নেমে তিন বোনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ১০:২৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, নিহত তিন শিশু পরস্পরের মামাতো-ফুফাতো ভাইবোন।

নিহতরা হলো— ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)। তাদের মধ্যে ফাতেমা ও আশামনি মনোহরদীর চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে ও মেয়ের ঘরের নাতনি। সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে।

জানা গেছে, নিহতদের মধ্যে দুজন স্থানীয় একটি কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং অপরজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তিন শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে আরেক শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার আগেই স্বজনরা জানতে পারেন, তিন শিশুরই মৃত্যু হয়েছে।

মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, “একই পরিবারের তিন শিশুর একসঙ্গে মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!