× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১২:৪৮ পিএম

ঢাকা থেকে মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী উধাও

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১২:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা থেকে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেক-ইন ও বোর্ডিং পাস সংগ্রহের পরও ৭১ যাত্রী শেষ পর্যন্ত বিমানে ওঠেননি। তাদের মধ্যে পাঁচজনের ভিসা ও পাসপোর্টের তথ্যের অসঙ্গতি ধরা পড়ার পর বাকি যাত্রীরা একে একে বিমানবন্দর ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। রাত ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি ২৪৫ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কথা থাকলেও ৭৬ জন যাত্রী শেষ পর্যন্ত ভ্রমণ করেননি।

বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, বোর্ডিংয়ের সময় পাঁচজন যাত্রীর ভিসা ও পাসপোর্টের মধ্যে অসঙ্গতি ধরা পড়ায় তাদের যাত্রা বাতিল করা হয়। এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে একই ফ্লাইটের আরও ৭১ জন যাত্রী বিমানবন্দর ছেড়ে চলে যান। ফলে ওই ৭৬ জনের কেউই বিমানে আর ওঠেননি।

সূত্র আরও জানায়, সংশ্লিষ্ট যাত্রীরা চেক-ইনের সময় বোর্ডিং পাস পেয়েছিলেন এবং ইমিগ্রেশনও অতিক্রম করেছিলেন। তবে বোর্ডিং গেটে গিয়ে পাঁচজনের ই-ভিসা সন্দেহজনক বা জাল হিসেবে শনাক্ত হয়। এতে ভিসা যাচাইয়ের বিভিন্ন ধাপ থাকা সত্ত্বেও কীভাবে এসব যাত্রী চেক-ইন ও ইমিগ্রেশন পার হয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, বিমানে না ওঠা ৭৬ জনই মালয়েশিয়ার পর্যটক ভিসাধারী ছিলেন। তবে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারা মালয়েশিয়ায় গিয়ে সেখানেই অবস্থান করার পরিকল্পনা করেছিলেন।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, বোর্ডিং চলাকালে কয়েকজন যাত্রীকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়টি সামনে আসে। এর কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং লাইনে থাকা আরও কয়েকজন যাত্রীকে আর দেখা যায়নি এবং পরে কয়েকজনকে আনুষ্ঠানিকভাবে বিমানে ওঠা থেকে বিরত রাখা হয়।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিমানবন্দর-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভিসা-সংক্রান্ত জটিলতা ও যাত্রার উদ্দেশ্য নিয়ে সন্দেহের কারণে কয়েকজন যাত্রীকে আগেই ইমিগ্রেশন পুলিশ অফলোড করেছিল। তাদের মধ্যে কয়েকজন মালয়েশিয়া হয়ে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলেও জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!