× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০১:৩৩ পিএম

আদালতের আদেশ অমান্য করে ভোগ দখলীয় জমিতে প্রতিপক্ষের হানা : এলাকায় তোলপাড়

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০১:৩৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আদালতের আদেশ অমান্য করে পিরোজপুরের মঠবাড়িয়ার  আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে প্রায় অর্ধশত বছরের ভোগ দখলীয় জমিতে প্রতিপক্ষরা হানা দিয়ে অন্যায়ভাবে দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালের এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আমড়াগাছিয়া ইউনিয়নের জে এল ৫২নং দক্ষিণ সোনাখালি মৌজার এস এ ১১০নং খতিয়ানের হাল ১১৭১, ১১৭২, ও ১১৭৩নং দাগের ১ একর ১০ শতাংশ সম্পত্তি স্বপন কুমার বিশ্বাস দুলাল পূর্ব ওয়ারিশদের দানপত্র দলিল মূলে মালিক হয়ে ১৯৭৯ সাল থেকে নিজস্ব ওয়ারিশদের সমঝোতায় বণ্টন করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি উত্তর সোনাখালী গ্রামের মৃত কার্তিক চন্দ্র ঢালির ছেলে মনোরঞ্জন ঢালী এই জমির মধ্যে জমি পাবেন বলে দাবি করে আসছিল।

এ ঘটনায় দক্ষিণ সোনাখালী গ্রামের মৃত কুমুদ বিহারী বিশ্বাস মুকুন্দের ছেলে স্বপন কুমার বিশ্বাস দুলাল মঠবাড়িয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে স্থিতিশীল পরিস্থিতির বজায় রাখতে থানা পুলিশকে আদেশ দেন। 

এদিকে আদালতের আদেশ অমান্য করে শনিবার প্রতিপক্ষ মনোরঞ্জন ঢালী তার ছেলে ঝন্টু ঢালী ও অজ্ঞাত ২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ওই জমি দখলের চেষ্টা চালায়। জমির মাটি কেটে জমির রূপ পরিবর্তনের চেষ্টা চালায়। ভুক্তভোগী দুলাল বাধা দিতে গেলে তাকে খুন জখমের হুমকি দেওয়া হয়। এ সময় দুলাল চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে প্রতিপক্ষ মনোরঞ্জন ঢালী, ঝন্টু ঢালী ও তাদের লোকজন পালিয়ে যায়।

রোববার (৫ জুলাই) ভুক্তভোগী স্বপন কুমার বিশ্বাস দুলাল, স্থানীয়রা বাসিন্দা জুথিকা রানী, সজল হাওলাদার, পিন্টু বিশ্বাস, প্রবীণ বিশ্বাস, চঞ্চল হাওলাদার, সতীন্দ্র বিশ্বাস বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 

এ ব্যাপারে অভিযুক্ত  মনোরঞ্জন ঢালির ছেলে ঝন্টু ঢালি বলেন, আমাদের দখলকৃত জমিতে আমরাই কাজ করেছি।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম বলেন, ওই জমি স্বপন কুমার বিশ্বাস দুলালের  দীর্ঘ বছর দখলে রয়েছে। আমার জানামতে, মনোরঞ্জন ঢালির ওখানে কোনো জমি নেই। স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও মনোরঞ্জন ঢালী তার অনুকূলে কোনো কাগজ দেখাতে পারেননি ।

রূপালী বাংলাদেশ

Link copied!