প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
জানা গেছে, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এ ছাড়া, শেখ হাসিনা সরকারের সময়ে তিনি রাষ্ট্রপতির প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়েও কর্মরত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন