সরকারি অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে একটি আনুষ্ঠানিক পরিপত্র জারি করা হয়েছে রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।
মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জারি করা ওই পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি যেকোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে (থ্রিডি বা অন্য যেকোনো ধরনের উপস্থাপনসহ) প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে অনুষ্ঠান সংশ্লিষ্ট তথ্য ও বিষয়বস্তুকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও মূল বিষয়বস্তু পরিষ্কারভাবে ফুটে ওঠে। এই নির্দেশনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে তা অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে।
এই পরিপত্রে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন