× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১২:০৮ পিএম

মিরসরাইয়ে চাঁদা না পেয়ে হামলা, সন্তানদের হুমকি দেওয়ার অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১২:০৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে চাঁদা না দেওয়ায় হামলা এবং সন্তানদের গুমের হুমকি দেওয়ার অভিযোগ তুলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন হাসিনা আক্তার শিল্পী নামে এক নারী। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুয়ারু গ্রামের জয়নাল আবেদীন টেন্ডল বাড়ির নিজাম উদ্দিনের স্ত্রী।

রোববার সকালে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসিনা আক্তার শিল্পী অভিযোগ করেন, তার স্বামী নিজাম উদ্দিন ২০১৫ সালে স্থানীয় মো. আলাউদ্দিনের কাছ থেকে ৬ শতক এবং ভায়রা আলী আকবরের কাছ থেকে দুয়ারু এলাকায় আরও ১৩ শতকসহ মোট ১৯ শতক জমি ক্রয় করেন। পরে ওই জমিতে ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তারা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জমির মূল্য বাবদ আলাউদ্দিনকে সব টাকা পরিশোধ করা হলেও পরবর্তীতে তিনি তাদের ক্রয়কৃত জমিতে লাগানো গাছ কেটে নিয়ে যান এবং জমির মাটি কেটে ফেলেন। একপর্যায়ে তাদের কাছে আরও ৫ লাখ টাকা দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে আলাউদ্দিন তার স্বামী, তাকে এবং তাদের ছেলেদের মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

হাসিনা আক্তার শিল্পী আরও জানান, এ ঘটনায় তারা চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী) আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। ওই মামলায় আলাউদ্দিন গ্রেপ্তারও হয়েছিলেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার স্বামী নিজাম উদ্দিন জাহাজে চাকরি করেন। আলাউদ্দিনের ভয়ে তিনি বাড়িতে আসতে পারছেন না। আলাউদ্দিন জামিনে মুক্ত হওয়ার পর থেকে স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রায়ই তাকে উত্ত্যক্ত করছেন এবং তার ছেলেদের হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছেন। এ অবস্থায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মো. আলাউদ্দিন বলেন, নিজাম উদ্দিন তার কাছ থেকে যে জমি কিনেছেন, তা বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরও মিথ্যা অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি কোনো চাঁদা দাবি করেননি এবং কাউকে হুমকিও দেননি বলে দাবি করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!