× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০১:৪৯ পিএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০১:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে মোট ৫০৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানের সময় মাদকদ্রব্য, অস্ত্র, চোরাই মালামাল, মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫০টি মামলাও দায়ের করা হয়েছে।

রোববার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৩২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৮ জন, মিরপুর বিভাগ থেকে ৯৫ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন এবং উত্তরা বিভাগ থেকে সর্বোচ্চ ১৩৭ জনকে আটক করা হয়েছে।

অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১টি ইয়াবা ট্যাবলেট, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, দুটি রাংচা কাগজ, দুটি কর্ক, একটি ধারালো ছুরি, ছয় বস্তা ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, একজন উদ্ধার হওয়া ভিকটিম এবং নগদ ২২ হাজার ১২০ টাকা।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মহানগর পুলিশের অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় অস্ত্র ও মাদকও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!