টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দলীয় পদসহ ওয়ার্ড সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) মির্জাপুর উপজেলা বিএনপির প্যাডে প্রকাশিত এক লিখিত নোটিশে জানানো হয়, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, বহিষ্কারের বিষয়টি টাঙ্গাইল জেলা বিএনপি, গোড়াই ইউনিয়ন বিএনপি এবং সংশ্লিষ্ট সাংগঠনিক নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলীয় প্রাথমিক পদসহ ওয়ার্ড বিএনপি সভাপতির পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন