× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

​​​​​​​রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৩:৫৮ পিএম

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের হামলা-ছিনতাই : ৬ সদস্য গ্রেপ্তার

​​​​​​​রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৩:৫৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালককে সংঘবদ্ধভাবে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। রোববার আরএমপি কার্যালয়ের সংবাদ সম্মেলন আরএমপির মুখপাত্র তথ্য জানান। 

আরএমপি সূত্র জানায়, গত ৩ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শাহমখদুম থানার ডাবতলা থেকে সিটিহাটগামী সড়কের পাশে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পূর্ব শত্রুতার জেরে রিকশাচালক নুর সাকিনের (১৭) পথরোধ করে একদল কিশোর। পরে তারা লাঠি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা ভুক্তভোগীর কাছে থাকা মোবাইল ফোন কেনার জন্য রাখা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং রিকশার মিটার ভাঙচুর করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে এলে তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো— তানভির হাসান লাম (১৫), আবিদ হাসান (১৭), রাকসান (২০), জাহিদুল ইসলাম (১৬), সাব্বির (১৫) এবং ফাহিম হাসান প্রান্ত (১৬)।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন শিশু হওয়ায় শিশু আইনের বিধান অনুসারে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে মহানগরীতে কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!