× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৩:১৭ পিএম

ভৈরবে কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৩:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা দিতে কিশোরগঞ্জের ভৈরবে দুই হাজারের বেশি কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০২৬-২৭ অর্থবছরের রোপা আমন, গ্রীষ্মকালীন শাকসবজি ও মরিচ চাষের জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহমুদ ও মো. হাসিবুল হাসান এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা জানান, সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন শাকসবজি আবাদের জন্য ১ হাজার, রোপা আমন চাষের জন্য ৯০০ এবং মরিচ চাষের জন্য ১২০ জন কৃষককে বিনামূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ প্রদান করা হয়েছে।

প্রত্যেক কৃষককে ৫ কেজি রোপা আমনের বীজ, সাত ধরনের সবজির বীজ, এক প্যাকেট মরিচের বীজ, কীটনাশক, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন নিশ্চিত করা এবং কৃষকদের আবাদে আরও উৎসাহিত করতেই সরকারের পক্ষ থেকে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি অধিক জমিতে চাষাবাদ বাড়ানোরও আহ্বান জানান তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!