× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৩:২২ পিএম

জলঢাকায় কলেজ শিক্ষার্থী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন 

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৩:২২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নীলফামারীর জলঢাকায় কলেজ শিক্ষার্থী কিবরিয়া ইসলাম পিয়েল হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার মীরগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নিহতের বাবা কফদ্দি মাহমুদ, বড় বোন কেয়া লাবনী কনা, কুলসুম আক্তার, মামা খালেকুজ্জামান লেবু, মাহবুব আলম ও স্থানীয় সাইদুল ইসলামসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নিহতের চাচার পরিবারের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরে গত ১১ জুন সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে কিবরিয়া ইসলাম পিয়েলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পরও অভিযুক্তদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, এ ঘটনায় চারজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!