চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার আলোচিত ছুরিকাঘাতে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ জানায়, চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. শামীমকে গ্রেপ্তারের পাশাপাশি মামলার সঙ্গে জড়িত আরও তিনজনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্য ও অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
উল্লেখ্য, পাহাড়তলী থানাধীন এলাকায় সংঘটিত ছুরিকাঘাতের ঘটনায় রিফাত নিহত হওয়ার পর মামলাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন মহলে জোরালো দাবি উঠেছিল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন