× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:২৬ পিএম

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:২৬ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি : সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি : সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। 

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কুমিল্লার ইতিহাসও হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ইতিহাস। যুগে যুগে কিছু অসাধু ব্যক্তি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে ফায়দা নেয়ার চেষ্টা করেছে, কিন্তু সচেতন মানুষের কারণে তারা কখনো সফল হতে পারেনি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টায় সফল হবে না। আমাদের পূর্বপুরুষরা যেমন পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করেছেন, তেমনি আগামী প্রজন্মের জন্যও একটি শান্তিপূর্ণ, সম্প্রীতির বাংলাদেশ রেখে যেতে হবে।

মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়কে সমর্থন করে না। সব ধর্মই মানুষকে ন্যায়, মানবকল্যাণ এবং শান্তির শিক্ষা দেয়। তাই ধর্মকে বিভেদের নয়, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকার মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের প্রশংসা করে মন্ত্রী বলেন, আধুনিক আয়োজন ও বিপুল জনসমাগম পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হওয়ারই প্রতিফলন। তিনি সকলকে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রেখে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো: ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো:  আনিসুজ্জামান, পিপিএম-সেবা, কুমিল্লা আদর্শ উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা- সহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!