× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:৫৩ পিএম

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আর্চ ব্রিজ, পৌর পয়েন্ট ও জগন্নাথপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় তিনি ফুটপাত থেকে অস্থায়ী ও অবৈধ দোকান অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি কয়েকজন দোকানিকে স্থানীয় সরকার পৌরসভা আইন, ২০০৯-এর আওতায় এনে ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে তিনি বাজার মনিটরিং করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!