× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:২১ পিএম

তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই : এমপি মান্নান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার চর্চা বাড়ানোর বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এমপি মান্নান বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হলে খেলাধুলার সুযোগ আরও বাড়াতে হবে। খেলাধুলাই পারে তাদের মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে।

মাদক ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি সবাইকে মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, জয়নাল আবেদীন ও মাসুম রানা।

এ ছাড়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, সাইদুর রহমান শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সোনারগাঁ পৌরসভা সূর্য সৈনিক একাদশের মুখোমুখি হয় শরীয়তপুর সুপার ইলেভেন।

স্থানীয়দের মতে, মাদকবিরোধী সচেতনতা তৈরিতে খেলাধুলাকে উৎসাহিত করার বিষয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের এ উদ্যোগ ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি প্রশাসনের পাশাপাশি যুবসমাজকে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Link copied!