× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:২৭ পিএম

বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে মনজিল সংস্থার সহায়তা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসন সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মনজিল। গেলো বৃহস্পতিবার জলদী পৌরসভার চৌধুরী নিউ মার্কেটস্থ গ্লোবাল আইডিয়াল স্কুল মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় পৌরসভার ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে পুনর্বাসন সামগ্রী হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়।

পুনর্বাসন সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, মনজিল সংস্থার সভাপতি ডা. মুহাম্মদ আলাউদ্দিন, স্থানীয় প্রবাসী ব্যবসায়ী মাওলানা রহিম উদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, গ্লোবাল আইডিয়াল স্কুলের পরিচালক ও তরুণ সমাজসেবক এম. মোবারক হোছাইন আসিফ, মুহাম্মদ আনাস, ডা. আবুবকর ছিদ্দিক এবং ওমর ফারুখসহ অন্যান্যরা।

পরে মনজিল সংস্থার নেতৃবৃন্দ বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় কাথরিয়া চুনতি বাজার, বাহারছড়া এলাকা ও বাহারছড়া বাজারে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে টি-শার্ট ও অন্যান্য পোশাকসামগ্রী বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মনজিল সংস্থার এ মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Link copied!