× UCB Sticker Card
শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:১০ পিএম

ত্রিশালে ২২ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা, সততা-নিরপেক্ষতার আহ্বান ডা. লিটনের

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:১০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে ২২ জন বিসিএস ক্যাডারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেক সরকারি কর্মকর্তার উচিত নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করা। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

ডা. লিটন বলেন, বিসিএসে উত্তীর্ণ তরুণ কর্মকর্তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি ত্রিশালকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে এ কাজে নবীন ক্যাডারদের সহযোগিতা কামনা করেন।

ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এবং অর্থোপেডিক সার্জন ডা. মতিউর রহমান। সম্মাননাপত্র উপস্থাপন করেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ।

সংবর্ধনা পাওয়া বিসিএস ক্যাডারদের মধ্যে ছিলেন আবু বকর সিদ্দিক, এমদাদুল্লাহ তাফহীম, ফারাহ তাবাসসুম, মো. আবু রায়হান, রিপন মিয়া, ফারহানা জান্নাত, মোস্তাফিজুর রহমান মোরাদ, জাকিয়া সুলতানা, তানভীর হাসান খান অনিক, আবিদ আল আজিজ, মারজান চৌধুরী, হাসানুল কবির শিমুল, তানিয়া খাতুন, তানজুবা হক, হাসিবুল হাসান দুর্জয়, ইফফাত রিজওয়ান, ফয়সাল আহম্মদ এবং আবু নাঈম মোহাম্মদ আবদুল্লাহসহ আরও অনেকে।

Link copied!