মাদারীপুরের কালকিনি উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ জুলাই ২০২৬) রাত ৮টা ৪৫ মিনিটে কালকিনি থানার ওসির নির্দেশনায় এসআই দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের চরফতেবাহাদুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় মলয় বৈরাগীর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মো. দুলাল সরদারকে (৪৫) আটক করা হয়।
গ্রেপ্তার দুলাল সরদার ভবানীপুর গ্রামের (ওয়ার্ড নং-৮), শিকারমঙ্গল ইউনিয়নের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অন্যান্য অপরাধীর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন