× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ১০:০৪ পিএম

বিএনপি খাল খননের নামে বালু খাওয়া শুরু করেছে : সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ১০:০৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উওরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বালু লুটপাট করা হচ্ছে। আর কারা করছে তা সকলেই জানে। খাল খনন মেগা প্রজেক্ট শুরু করে শ্রমিকের টাকা, খালের মাটি এবং খালের বালু খাওয়া শুরু করেছে, এখন শুধু তাদের খালটা খাওয়া বাকি আছে।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৭ টার দিকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট বাজারের ধান মহালে জুলাই পদযাত্রা’ ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বিএনপিকে স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের সময় মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছিল, আপনারা যদি একই পথে হাঁটেন তাহলে আপনাদেরও পরিণতি ভয়াবহ হবে।  

২০২৪ এ ডিসি এসপিদের ব্যবহার করে ডামি নির্বাচন হয়েছে। সেই কর্মকর্তাদের মধ্যে তাদের একজনেরও চাকরি নেই। তাই আপনারা জনগণের পাশে থাকুন। না হয় আপনাদেরও এমন অবস্থা হবে। 

সীমান্ত সুরক্ষিত না থাকলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। সেদিকে আমাদের সর্তক থাকতে হবে। পুশইন বন্ধ হতে হবে। সেজন্য সবাইকে বিজিবির সাথে ঐক্যবদ্ধ হয়ে রাত জেগে সীমান্ত পাহাড়া দিতে হতে। 

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, নির্বাচন বৈধ হলে গণভোটও বৈধ হবে। না হলে আপনিও অবৈধ। রাস্তায় কাজ শুরুর আগেই বিএনপি নেতাদের পার্সেন্টিজ দিতে হয়। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রপতির দৌড়ে অনেকে প্রতিযোগিতা করছে। যেই আসুক শেখ হাসিনার কোন রেসপনসার হইতে পারবে না। সকল জুলাই শহীদদের বিচার করতে হবে। আহতদের চিকিৎসাভার নিতে হবে, হাদী হত্যার বিচার করতে হবে, চাঁদাবাজি, অনিয়ম এবং দুর্নীতি বন্ধ করতে হবে। 

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করণে সারা দেশে পদযাত্রা ও পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে শনিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

এর আগে ধেবাউড়া উপজেলা পরিষদ থেকে পদযাত্রা শেষে শহরের মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় শক্তির সাংগঠনিক সম্পাদক মো.সাইফুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডা.জাহিদুর রহমান, জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এটিএম মাহবুবুল আলম, সদস্য সচিব জসিম উদ্দিন প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!