× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:০৮ পিএম

নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই : সিএমপি কমিশনার

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:০৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, ‘আমরা নিপীড়ক নয়, জনগণের পুলিশ হতে চাই। পুলিশের ভালো কাজের প্রধান মাপকাঠি নাগরিক সন্তুষ্টি। সাধারণ মানুষ পুলিশের সেবা ও আচরণে সন্তুষ্ট হলেই বুঝতে হবে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে।’

শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কার্যকর পুলিশিং নিশ্চিত করতে জনসচেতনতা ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ জরুরি। জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়লে আইনশৃঙ্খলা রক্ষায় আরও ইতিবাচক ফল পাওয়া যাবে। তিনি আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে সিএমপি জনগণের পুলিশ হিসেবে কাজ করতে চায়।

সাংবাদিকদের উদ্দেশে সিএমপি কমিশনার বলেন, পুলিশের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংশোধন ও শিক্ষা গ্রহণ করা উচিত।

সভায় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদসহ প্রেসক্লাব ও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!