× UCB Sticker Card
শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:৩৪ পিএম

গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে আনসারের ব্যাখ্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬, ০৯:৩৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সাম্প্রতিক কিছু ভুল বোঝাবুঝির ঘটনায় ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটি বলেছে, দায়িত্ব পালনকালে আনসার সদস্যরা নিজস্ব কোনো নিয়ম প্রয়োগ করেন না; বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্ধারিত নিরাপত্তা নির্দেশিকা, নীতিমালা এবং প্রচলিত আইন বাস্তবায়ন করেন।

শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে এ জানায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল বাহিনী হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএসহ কয়েকটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের কিছু ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। এসব ঘটনার আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রেক্ষাপটে নেতিবাচকভাবে প্রচারিত হওয়ায় জনমনে বিভ্রান্তি ও ভিন্নধর্মী ব্যাখ্যার সুযোগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বিষয়টির আইনগত ও বাস্তব দিক তুলে ধরা প্রয়োজন বলে মনে করছে বাহিনীটি।

আনসার জানায়, সরকারি স্থাপনার আইনগত ও নিরাপত্তাজনিত বিবেচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রবেশ, চিত্র ধারণ কিংবা তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত নীতিমালা, নিরাপত্তা নির্দেশনা এবং প্রচলিত বিধি-বিধান অনুসরণ করা বাধ্যতামূলক। এসব ক্ষেত্রে দায়িত্বে থাকা আনসার সদস্যরা কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন করেন, যা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরে রাষ্ট্র ও প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ভূমিকার প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান রয়েছে।

একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাহিনীটি জানায়, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা এবং নিরাপত্তা-সংক্রান্ত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিপালন—উভয়ই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য অংশ।

ভুল বোঝাবুঝি এড়াতে গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহ বা চিত্র ধারণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিভ্রান্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেছে বাহিনীটি।

বিবৃতির শেষাংশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা কারও মতপ্রকাশের স্বাধীনতা বা আইনসম্মত পেশাগত দায়িত্ব পালনের প্রতিবন্ধক নয়। বরং রাষ্ট্রের নিরাপত্তা, জনস্বার্থ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকল অংশীজনের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও পেশাদারিত্বের ভিত্তিতে সমন্বিতভাবে কাজ করে যাওয়াই বাহিনীর অঙ্গীকার।

রূপালী বাংলাদেশ

Link copied!