× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৪:৩০ পিএম

নারায়ণগঞ্জে গৃহবধূকে হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৪:৩০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ শাফিয়া বেগমকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মো. রুবেল মিয়া ওরফে রুবেল প্রধানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া ডাকাতির অভিযোগে পৃথক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।

রোববার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত রুবেল প্রধান চাঁদপুর জেলার মতলব থানার বাসিন্দা লিটন মুন্সির ছেলে। তবে ঘটনার সময় তিনি ঢাকার শাহজাদপুরের খিলবাড়ীরটেক এলাকায় বসবাস করতেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে ছিলেন শাফিয়া বেগম। পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার স্বামী জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে সেই সুযোগে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে শাফিয়া বেগমের গলায় একাধিক আঘাত করে তাকে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং কানে থাকা স্বর্ণের দুল লুট করে পালিয়ে যায় ঘাতক।

ঘটনার পর নিহতের মেয়ে ফেরদৌসি বেগম মায়া রূপগঞ্জ থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ১৭ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, আদালত মামলার সাক্ষ্য-প্রমাণ, আলামত এবং নথিপত্র পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!