× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৪:৫২ পিএম

নড়াইলে শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৪:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় চার বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ এনে দায়ের করা মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু।

এর আগে গতকাল শনিবার বিকেলে নড়াইল পৌর এলাকার একটি গ্রামের বাগানের মধ্যে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার কিশোরের বাড়ি ওই একই গ্রামে।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকালে ভুক্তভোগী শিশুটি বাড়িতে খেলা করছিল। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে বিকাল ৫ টার দিকে প্রতিবেশী ওই কিশোর শিশুটিকে বাড়ি থেকে ডেকে একই গ্রামের স্থানীয় গোরা ডাক্তারের বাগানে নিয়ে বলাৎকার করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানায়। পরে রাতেই ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় নড়াইল সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর দ্রুত সময়ের মধ্যে পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করে। পরে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!