× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৮:১৬ পিএম

পবিপ্রবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. এবিএম সাইফুল ইসলাম

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম শর্তসাপেক্ষে এ পদে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও বিধি অনুসরণ করবেন এবং ক্যাম্পাসে অবস্থান করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি অন্য কোনো পেশা বা চাকরিতে যুক্ত থাকতে পারবেন না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও আচার্যের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম পবিপ্রবির কৃষি অনুষদের একজন জ্যেষ্ঠ শিক্ষক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

Link copied!