× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৮:৫৫ পিএম

সীতাকুণ্ডে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন, এক ঘণ্টা যান চলাচল বন্ধ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৮:৫৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাট-কালুশাহ মাজার ওভারব্রিজ এলাকায় চলন্ত একটি স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন লাগার ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হলে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা এড়াতে ঢাকা অভিমুখী লেন বন্ধ করে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে একটি লেন দিয়ে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপবোঝাই লরিটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Link copied!