× UCB Sticker Card
বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ১২:২২ এএম

মাদারীপুরে ভেজাল ঔষধ প্রতিরোধে কেমিস্টদের সচেতনতামূলক সভা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৬, ১২:২২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

‘ঔষধ ক্রয়-বিক্রয় ইনভয়েস/ক্যাশ মেমোর মাধ্যমে করি, নকল, ভেজাল ও নিম্নমানের ঔষধ প্রতিরোধ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসী ও অপচিকিৎসা রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) মাদারীপুর জেলা শাখার উদ্যোগে শহরের পানিছত্রস্থ ‘স্পেশালাইজড মেডিকেল কেয়ার হসপিটাল’-এর হলরুমে মাদারীপুর সদর উপজেলার কেমিস্টদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর আলোকে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ঔষধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ সঠিক নিয়মে সরিয়ে ফেলা, ডিপ ফ্রিজে সাপোজিটরি না রাখা এবং প্রতিটি ফার্মেসীর দৃশ্যমান স্থানে হালনাগাদ ড্রাগ লাইসেন্স টাঙিয়ে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন ঔষধ প্রশাসন অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক নাহিন আল আলম এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।

বিসিডিএস মাদারীপুর জেলা শাখার সভাপতি সালেহ মোহাম্মদ ইয়ামিন খান শামীমের সভাপতিত্বে এবং সোহানুর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও দাস ফার্মেসীর স্বত্বাধিকারী তাপস কুমার দাস।

উক্ত সচেতনতামূলক কর্মশালা ও আলোচনা সভায় মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন হাট বাজারের প্রায় ৭০ জন ফার্মাসিস্ট ও ওষুধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!