× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:৪৩ এএম

স্থানীয় সরকার নির্বাচনে যেসব পেশাজীবী প্রার্থী হতে পারবেন না

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০১:৪৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না। পাশাপাশি ঋণখেলাপি ও তাদের জামিনদাররাও প্রার্থী হিসেবে অযোগ্য বিবেচিত হবেন। এছাড়া ইউটিলিটি বিল বকেয়া থাকলেও কেউ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে নির্বাচন কমিশনের ১২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক।

সভা শেষে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার ব্যবস্থার পাঁচটি প্রতিষ্ঠান—ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদ—সংক্রান্ত বিদ্যমান আইনগুলো পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না—এমন প্রস্তাব কমিশন চূড়ান্ত করেছে। খুব শিগগিরই তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় আইনি কাঠামো চূড়ান্ত করছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!