× UCB Sticker Card
বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১১:৪৫ পিএম

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১১:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হবিগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলটির দপ্তর সেলের পাঠানো এক চিঠিতে তা জানানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল বুধবার (২৯ জুলাই) সারাদেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের জন্য নির্দেশ প্রদান করা হলো।

সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!