× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৮:০৯ পিএম

শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৮:০৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোরের শার্শার বাহাদুপুর স্কুলে কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শার্শার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কিশোরী সংঘের একশ‘ জন সদস্যকে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় একশ‘ জন প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, খাতা, কলম, পেনসিল বক্স, টাকার চেকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসূলসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরবি/ এইচএম

Link copied!