× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০২:১৪ পিএম

ফুলের রাজ্যে ঘুরে গেলেন নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০২:১৪ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের ঝিকরগাছার গদখালীর ফুলের রাজ্যে ঘুরে গেলেন নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে চলতি পথে গদখালীর বাজার থেকে ফুল কিনে অভিভূত নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি ও যশোরের মেয়ে জাতীয় দলের খেলোয়াড় সানজিদা আক্তার মেঘলা।

সাতক্ষীরা থেকে ফেরার পথে তিনি গদখালীতে কিছু সময়ের জন্য দাঁড়ান। এ সময় তিনি রাস্তার ধারে থাকা চাষিদের কাছ থেকে গোলাপ ও জারবেরা ফুল কেনেন। এর আগে বন্ধুর এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সাতক্ষীরায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ক্ষণিকের জন্য সময় কাটান গদখালীতে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, আমাদের আসলে বাগানে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু যাওয়া হয়নি। এখান থেকে তাজা ফুল কিনে খুব ভালো লাগছে। ফ্লাইটের সময় হয়ে গেছে তা না হলে আরও কিছুক্ষণ সময় অতিবাহিত করতাম বলে জানান ওই অধিনায়ক।

খেলোয়াড় সানজিদা আক্তার মেঘলা বলেন, আমি যেহেতু স্থানীয় তাই আমার কাছে এখানকার ফুল সবসময় ভালো লাগে। আমি বাড়ি এলে মন রিফ্রেস করতে এখানে ঘুরতে আসি।

 

আরবি/ এইচএম

Link copied!