× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৭:৩৮ পিএম

যৌথবাহিনীর হাতে ডাকাত সর্দার কুদ্দুস গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৭:৩৮ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

ছাতকে আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুল কুদ্দুস (৪৫)কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে শনিবার (০১ ফেব্রুয়ারি) ভোরে ছাতক ক্যাম্পের সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল কুদ্দুস ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজ উল্লাহর পুত্র।

গ্রেপ্তারের পর তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপ গানসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ২২ জানুয়ারি বুধবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের দারাখাই সেতু এলাকায় সড়কের মধ্যে একটি লরি আড়াআড়ি ভাবে রেখে ও গাছ ফেলে দিয়ে যাত্রীবাহী যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে। এসময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুইটি বাস ও কয়েকটি কার সিএনজিতে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশের দেয়া তথ্যে ডাকাত আব্দুল কুদ্দুসের নেতৃত্বেই ওই সময় সড়কে যাত্রীবাহী যানবাহন আটকিয়ে ডাকাতি হয়েছে।

ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ  মো. গোলাম কিবরিয়া হাসান জানান, আটককৃত ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ছাড়াও অস্ত্র আইনে আরো একটি মামলা দেয়া হবে। তার হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।

 

আরবি/জেডআর

Link copied!