× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৮:০৩ পিএম

শেখ হাসিনার লিফলেট বিতরণকালে যুবক আটক

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৮:০৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সম্বলিত এবং শেখ হাসিনাতেই আস্থা লেখা সম্বলিত লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জানা যায়, ওই ব্যক্তির নাম প্রিন্স চৌধুরী (৪২)। তার বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক চৌধুরী৷ তিনি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ০২ জানুয়ারি (রবিবার) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার জয়বাংলা বাজারে বিভিন্ন দোকানে ও বাজারে আসা লোকজনের মাঝে শেখ হাসিনার ছবি সম্বলিত লিফলেট বিতরণ করছিলেন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় ওই বাজার থেকে তাকে আটক করে সদরপুর থানা পুলিশ। আটক করার পর তার কাছ থেকে পাওয়া বেশ কিছু লিফলেট জব্দ করা হয়েছে। বর্তমানে তিনি সদরপুর থানা হেফাজতে আছে।

এ বিষয়ে সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আ. মোতালেব হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ধৃত আসামীর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরবি/জেডআর

Link copied!