× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১২:৪১ পিএম

নামাজরত অবস্থায় মারা গেলেন মুয়াজ্জিন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১২:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে নামাজরত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি।

প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আযান দেন তিনি। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন তিনি। এ সময় সেজদারত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়। 

নিহতের নাতি হাবিব মিয়া বলেন, দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিনের দ্বায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সোমবার রাতে এশার নামাজের আযান শেষ করে সুন্নত নামাজ পড়তে বসলে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।

আরবি/জেডআর

Link copied!