× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০১:১৮ পিএম

ছেলের গ্রেপ্তারের খবরে বাবার মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০১:১৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাশকতা মামলায় রেজাউল করিম নামে এক আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের খবর শুনে বাবা উজ্জ্বল বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১০ মার্চ) ভোর রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। এর আগে গত ২১ ফেব্রুয়ারি বিকেলে নিজ বাড়ি থেকে রেজাউল করিমকে পুলিশ আটক করে।

গ্রেপ্তার হওয়া রেজাউল করিম নওগাঁর নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানায় নাশকতা মামলায় গ্রেপ্তার করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছেন রেজাউল করিম।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নেন রেজাউল করিম। জানাজার পর আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!