× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৫:৫৬ পিএম

বগুড়ায় খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৫:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় আপন খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে।

অভিযুক্ত খালু মো. হাসান আলী (৩৫), বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া এলাকার হাকিমুদ্দিনের ছেলে।

এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই তিনি সেই খালু পলাতক। এ তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম।

মামলার বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ওই প্রতিবন্ধী নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। মঙ্গলবার (১১ মার্চ) রাতে ঘুমন্ত প্রতিবন্ধী নারীর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় অভিযুক্ত খালু । এ সময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরে বুধবার (১২ মার্চ) সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী নারী।

এ ঘটনায় বৃহস্পতিবা (১৩ মার্চ) সকালে ওই প্রতিবন্ধী নারীর পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, এ ঘটনায় শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামি পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। 

আরবি/জেডি

Link copied!