× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৬:৪২ পিএম

খুলনা মহানগর মহিলা লীগের সহসভাপতি গ্রেপ্তার

খুলনা ব্যুরো

প্রকাশিত: মে ১১, ২০২৫, ০৬:৪২ পিএম

মহিলা আওয়ামী লীগের সহসভাপতি লিভানা পারভীন। ছবি-সংগৃহীত

মহিলা আওয়ামী লীগের সহসভাপতি লিভানা পারভীন। ছবি-সংগৃহীত

খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি লিভানা পারভীনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১১ মে) দুপুরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
স্থানীয়রা জানান, লিভানা পারভীন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি নিয়ম লঙ্ঘন করে নিজের নামে ও জামাইসহ একাধিক স্বজনের নামে ওএমএস ও টিসিবির ডিলারশিপ গ্রহণ করেছিলেন।

এ ছাড়া, বিভিন্ন অনৈতিক সুবিধা আদায়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরাও তার ওপর ক্ষুব্ধ ছিলেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় অনেকেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলেন।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানান, গত বছর ১৬ জানুয়ারি নগরের রয়েল মোড়ে ফ্যাশান জোন বাই লিন্ডা নামের দোকানে চাঁদার দাবিতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ মামলায় লিভানা পারভীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!