× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৯:০৪ এএম

হামাস নিয়ে বিরূপ মন্তব্য করায় কুমিল্লার শিক্ষিকাকে ওএসডি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৯:০৪ এএম

অধ্যাপক মেহেরুন্নেছা ছবি: সংগৃহীত

অধ্যাপক মেহেরুন্নেছা ছবি: সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহেরুন্নেছাকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিয়ে বিরূপ মন্তব্য করায় ওএসডি করা হয়েছে।

রোববার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ওএসডিবিষয়ক এ আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে ওএসডি হিসেবে ময়মনসিংহের গৌরিপুর সরকারি কলেজে সংযুক্ত থাকবেন। 

রোববার (৬ এপ্রিল) অধ্যাপক মেহেরুন্নেছা গাজায় ইসরায়েলি বর্বরতার বিষয়ে ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টে অধ্যাপক জানান, ‘গাজা নিয়ে ইসরায়েলকে দায়ী করার বিষয়টা কিন্তু ঘটনার পরের ঘটনা। মূল ঘটনা হলো, গাজার এই পরিণতির জন্য হামাসের কট্টর-প্রতিক্রিয়াশীল-একরোখা রাজনীতিই দায়ী।’

তার এই পোস্টের স্ক্রিনশট মুহূর্তেই নিয়ে নেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ক্রিনশটটি শেয়ার করে প্রতিবাদ জানান। এবং তারা বিক্ষোভ করে অধ্যাপককে ডিপার্টমেন্ট থেকে বয়কট করার ঘোষণাও দেন। পরে ওই পোস্ট ডিলিট করে ফেসবুক প্রোফাইল লক করে দেন অধ্যাপক মেহেরুন্নেছা। পরে ৭ এপ্রিল ক্ষমাপ্রার্থনা করে আরেকটি পোস্ট করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!