× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০৭:২৩ পিএম

নোয়াখালীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০৭:২৩ পিএম

সুধারাম মডেল থানা

সুধারাম মডেল থানা

নোয়াখালীর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই-বোন।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো, নোয়ান্নই ইউনিয়নের জানার বাপের বাড়ির নুরুদ্দিনের ছেলে মো. সিয়াম (৩) ও ফারুক হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (২)।  

স্থানীয়রা জানান, শিশু দুটি দুপুরের দিকে বসত ঘরের সামনে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। 

এরপর  দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে দুপুর ২টার দিকে তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার  ওসি মো.কামরুল ইসলাম বলেন, পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি।

Link copied!