× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০১:৫৪ পিএম

পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৫, ০১:৫৪ পিএম

দশমিনা থানা। ছবি-রূপালী বাংলাদেশ

দশমিনা থানা। ছবি-রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মো. সোহাগ মৃধা (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দশমিনা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃত সোহাগ উপজেলা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাজির হাট এলাকার মৃধা বাড়ির সেলিম মৃধার ছোট ছেলে। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে সোহাগ মৃধা তার স্ত্রী ফারজানা আক্তারের সঙ্গে ঝগড়া করে ঘর থেকে তাকে নামিয়ে দেন। পরে ঘরের কিছু আসবাবপত্র ভেঙে ফেলে। এরপর তিনি ঘরের মেঝের আরার সঙ্গে প্লাস্টিকের দড়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

ঘরে কোনো সারা-শব্দ না পেয়ে তার বড় ভাই ও বাবা-মা ঘরের দরজা ভেঙে ফেলে। পরে ওই অবস্থায় সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

দশমিনা থানা ওসি আব্দুল আলিম জানান, ‘ঘটনা শোনার পর হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃতের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!