× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ১০:০৬ পিএম

বগুড়ার আলোচিত যুবলীগ নেতা মতিন ৬ দিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৫, ১০:০৬ পিএম

বগুড়ার বহিস্কৃত যুবলীগ নেতা আবদুল মতিন সরকারের গ্রেপ্তার করেছে ডিবি। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার বহিস্কৃত যুবলীগ নেতা আবদুল মতিন সরকারের গ্রেপ্তার করেছে ডিবি। ছবি- রূপালী বাংলাদেশ

দুদকের মামলায় সাজাপ্রাপ্ত ও জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলার পলাতক আসামি, বগুড়ার বহিস্কৃত যুবলীগ নেতা ও কাউন্সিলর আবদুল মতিন সরকারের বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ জুন) দুপুর ৩টায় বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ তাকে হাজির করা হয়। শুনানিতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মো. মেহেদী হাসান ৬ দিনের রিমান্ড অনুমোদন করেন। আদালতে আনার সময় বিক্ষুব্ধরা তার ওপর ডিম নিক্ষেপ করে।

শনিবার (২১ জুন) রাত ১১টার দিকে রাজধানীর বছিলার একটি বাসা থেকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

আবদুল মতিন সরকার ছিলেন বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে। হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র ও মাদক আইনে ডজনখানেক মামলা থাকায় তিনি দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। এ ছাড়া, জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন একাধিক হত্যাকাণ্ডের মামলায় তিনি পলাতক ছিলেন।

বগুড়া আদালত পরিদর্শক ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, মতিন সরকারকে আদালতে হাজির করে মাগুরা সদর থানায় দায়েরকৃত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির পর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চ দুদকের মামলায় বগুড়ার বিশেষ জজ আদালত আবদুল মতিন সরকারকে ১৩ বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২ কোটি ২৮ লাখ ৩১ হাজার ৩১৫ টাকা জরিমানা করেন এবং এই সম্পদ জব্দের নির্দেশ দেন। ওই সময়ে মতিন সরকারের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়েছিল।

২০১৫ সালে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

Link copied!