× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৯:০৫ এএম

ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৯:০৫ এএম

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। ছবি- সংগৃহীত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ। ছবি- সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৫টায় উপজেলার পোড়াবাড়ি টু গারোবাজার আঞ্চলিক সড়কের সোনার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল ঘাটাইল উপজেলার নলমা গ্রামের আরফান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার কিরণমালা বাজারের পূর্ব পাশে সোনার চালা এলাকায় বেপোরোয়া গতিতে আসা বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা দুজন করে চারজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে রাত ১০টায় রুবেল মারা যান।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি।

Link copied!