× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৫:০২ পিএম

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত

খুলনা ব্যুরো

প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৫:০২ পিএম

খুলনায় দুর্ঘটনাকবলিত ইজিবাইক। ছবি- সংগৃহীত

খুলনায় দুর্ঘটনাকবলিত ইজিবাইক। ছবি- সংগৃহীত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের হরিণটানা থানার হোগলাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রায়হান (১৬) ও জুয়েল বাবু। আহতরা হলেন- ইজিবাইকের চালক কবির (৪৭), টিটু (২৬), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হোগলাডাঙ্গা মোড়ে একটি ইজিবাইক খুলনামুখী যাত্রী তুলছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন রায়হান। 

এ সময় আহত হন ইজিবাইকে থাকা আরও ৫ জন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে জুয়েল রানার মৃত্যু হয়। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার ওসি খায়রুল বাশার।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

Link copied!