× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০১:৫২ পিএম

কুষ্টিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০১:৫২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকায় রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মোল্লাতেঘরিয়ার কুষ্টিয়া হোমিও কলেজের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।

নিহত রফিকুল ইসলাম কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে।

রফিকুলের মা হালিমা খাতুন বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে তার সঙ্গে আমাদের যোগাযোগ ছিল না। সারারাত খোঁজাখুঁজির পর সকালে তার মরদেহ পাওয়া যায়। আমার ছেলেকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে।’

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‘গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। বিষয়টি তদন্তাধীন, বিস্তারিত পরে জানানো হবে।’

এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

Link copied!