× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১১:৫১ এএম

শ্বশুর ও পুত্রবধূ হত্যা: প্রধান আসামি মিঠু গ্রেপ্তার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১১:৫১ এএম

প্রধান আসামি মিঠু ।    ছবি- রূপালী বাংলাদেশ

প্রধান আসামি মিঠু । ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় শ্বশুর ও স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামি মিঠুকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৯ জুলাই) রাতে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস দল অভিযান চালিয়ে আদমদিঘী থানার নসরতপুর মঠ পুকুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মিঠু আদমদিঘী থানার মঠ পুকুরিয়া পূর্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

উল্লেখ্য, গত ৮ জুলাই রাতে দুপচাঁচিয়া থানার জিয়ানগর ইউনিয়নের সোনারপাড়া গ্রামে ডাকাতির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রবাসীর বাবা অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আফতাব উদ্দিন (৭০) ও তার পুত্রবধূ রিভাকে (৩০) হত্যা করা হয়। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা (মামলা নং-১৮) দায়ের করা হয়।

পরবর্তীতে, গত ১৪ জুলাই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম ওই মামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার রাতে র‍্যাব মিঠুকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মিঠুকে রোববার (২০ জুলাই) জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!