× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১০:২১ পিএম

কুষ্টিয়ায় ১২ লাখ টাকার পলিথিন জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ১০:২১ পিএম

মিরপুরে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ। ছবি- রূপালী বাংলাদেশ

মিরপুরে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ। ছবি- রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা এলাকায় আব্দুল গণি মোল্লার বাড়ির নিচতলার একটি গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২ হাজার ৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

অভিযানটি পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম। এতে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এবং পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।

অবৈধভাবে পলিথিন মজুদ রাখার দায়ে আব্দুল গণি মোল্লাকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর অধীনে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম বলেন, ‘পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’

Link copied!