× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:১৩ পিএম

দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে: গভর্নর

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:১৩ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আমাদের কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে। উদ্যোক্তাদের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা এবং আর্থিক সহায়তার মাধ্যমে কৃষিকে টেকসই পথে এগিয়ে নিতে হবে।’

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)-এর উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহীর।

গভর্নর ড. আহসান এইচ মনসুর আরও বলেন, ‘জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। তাই কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতার উন্নয়ন ও আর্থিক পৃষ্ঠপোষকতাকে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে দেশের ব্যাংকিং সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

তিনি বলেন, ‘দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কৃষির টেকসই উন্নয়ন এবং উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ইউসিবিএল প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দীন শাহীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান প্রমুখ।

দিনব্যাপী এই আয়োজনে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট খাতের নানা দিক আলোচনায় উঠে আসে। এতে তিন শতাধিক কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। আলোচনায় অংশ নিয়ে কয়েকজন কৃষি উদ্যোক্তা তাদের বাস্তব অভিজ্ঞতা উপস্থিত সকলের সঙ্গে শেয়ার করেন।

সবশেষে জেলার ১৩ জন কৃষককে উন্মুক্ত ঋণ প্রদান করা হয়।

 

Link copied!